সংবাদ

বিয়ে করলেন অর্জুন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

বিয়ে করলেন অর্জুন

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর দুই সন্তানের মা গ্যাব্রিয়েলার সঙ্গে আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা। তবে বিয়ের আয়োজন ছিল একেবারেই ব্যক্তিগত। মুম্বাইয়ে নয়, গোয়ায় গিয়ে বিয়ে করেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে আইনি মতে বিয়ে করেছেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সেখানেই বিয়ের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের খবরটিও অনেকটা গোপন রেখেছিলেন এই তারকা জুটি।

অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে। প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন। এরপর থেকেই বিভিন্ন অনুষ্ঠান, সিনেমার প্রিমিয়ার ও তারকাদের পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের।

দীর্ঘদিনের এই সম্পর্কে তাদের দুই সন্তান রয়েছে। বড় ছেলে অরিকের বয়স সাত বছর এবং ছোট ছেলে আরিভের বয়স তিন। সন্তানদের নিয়ে এতদিন একসঙ্গেই সংসার করছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। তবে বিয়ে নিয়ে এতদিন আনুষ্ঠানিক কোনো আয়োজন করেননি তারা।

বিয়ের আগে সন্তান হওয়ায় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখেও পড়তে হয়েছে গ্যাব্রিয়েলাকে। নানা কটাক্ষের পাশাপাশি তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যও করা হয়েছে। তবে সেসব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে এবার দীর্ঘদিনের সঙ্গীকেই আনুষ্ঠানিকভাবে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অর্জুন।

এর আগে ২০২৫ সালে ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের সময় রিয়া চক্রবর্তীর পডকাস্টে নিজেদের বাগদানের খবর জানিয়েছিলেন অর্জুন। সেখানেই প্রথমবার প্রকাশ্যে জানান, গ্যাব্রিয়েলার সঙ্গে তার বাগদান হয়েছে।

অর্জুন বলেছিলেন, তাদের দুজনের বাগদান হয়ে গেছে। বিয়ে না করলেও ভবিষ্যতে কী হবে তা বলা যায় না—এমন ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। অর্জুন বরাবরই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই বিয়ের বিষয়টিও গোপন রাখতে চেয়েছিলেন এই অভিনেতা। তবে শেষ পর্যন্ত মুম্বাই থেকে গোয়ায় গিয়ে তার আইনি বিয়ের খবর প্রকাশ্যে এসেছে।

দীর্ঘ আট বছরের সম্পর্ক, দুই সন্তান ও নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে এবার স্বামী-স্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিয়ে করলেন অর্জুন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত