সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তুমুল ব্যস্ত অপূর্ব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তুমুল ব্যস্ত অপূর্ব

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি গানেও যে তিনি সমান পারদর্শী, তার প্রমাণ মিলেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার জীবনের প্রথম একক কনসার্টে। প্রথম কনসার্টেই দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার পর দেশে-বিদেশে আলোচনায় আসেন এই অভিনেতা-গায়ক।

নিউইয়র্কের কনসার্টের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আরও একাধিক একক কনসার্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছেন অপূর্ব। তবে আপাতত সেসব প্রস্তাবে সম্মতি না দিয়ে কয়েক দিন আগে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই আবারও অভিনয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা।

ইতোমধ্যে মাশরিকুল আলম ও মাহমুদুর রহমান হিমির নাটকে অভিনয় করেছেন অপূর্ব। আগামী কয়েক দিনের মধ্যে সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ ও এস আর মজুমদারের নাটকেও কাজ করার কথা রয়েছে তার।

অপূর্ব জানান, দেশে থাকার এই স্বল্প সময়ে তিনি মোট আটটি নাটকের কাজ শেষ করবেন। এরপর আবারও যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সেখান থেকে ফিরে পরবর্তী সময়ে দীর্ঘদিন দেশে থাকার পরিকল্পনা রয়েছে তার।

জীবনের প্রথম কনসার্টের অভিজ্ঞতা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘যেহেতু এটা ছিল আমার জীবনের প্রথম কনসার্ট, তাই আমার ওপর অনেক চাপ ছিল। আমরা কোনো স্পন্সর নিইনি, সে কারণে চাপ ও চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। প্রথম দিকে একটু ভয়ও ছিল। কিন্তু কনসার্টের ঘোষণা দেওয়ার পর দেখলাম, ধীরে ধীরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু নিউইয়র্ক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও দর্শক আমার কনসার্ট উপভোগ করতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রে থাকা আমার অনেক সহশিল্পীও এই কনসার্টে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠানটি অবিশ্বাস্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়।’

কনসার্টের আবেগঘন মুহূর্তের কথা জানিয়ে অপূর্ব বলেন, ‘গান গেয়েছি, গানের ফাঁকে ফাঁকে কথা বলেছি, কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আবেগে ভেসেছি। সবার ভালোবাসায় আমি মুগ্ধ, অভিভূত।’

প্রথম কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রথম কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করব, প্রত্যেকের নাটকের গল্পই এক কথায় অসাধারণ। বিশেষ করে সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটি জীবন থেকে নেওয়া।’

অপূর্ব আরও জানান, তার বিপরীতে সময়ের জনপ্রিয় শিল্পীরাই অভিনয় করবেন। দর্শকদের কথা মাথায় রেখেই বাছাই করে ভালো গল্পের নাটকে কাজ করছেন তিনি।

‘আশা করছি, প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে’ বলেন অপূর্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই তুমুল ব্যস্ত অপূর্ব

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত