তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সুনামগঞ্জে এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
সুনামগঞ্জের সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি-এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সোনালী, জনতা ও কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, ‘দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রধান ভূমিকা রাখছে। বিশেষ করে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে ঋণের সুযোগ সৃষ্টি করা বর্তমান সময়ের দাবি। ব্যাংক ও উদ্যোক্তাদের এই সমন্বিত প্রয়াস স্থানীয় অর্থনীতিকে আরও মজবুত করবে।’
কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচালন পদ্ধতি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং ব্যাংক ঋণের আবেদন প্রক্রিয়ার নানা দিক হাতে-কলমে শেখানো হয়। অনুষ্ঠানে সৈয়দা ফারহানা ইমা ও রুসনা বেগমের মতো স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের সংগ্রামের গল্প শুনিয়ে নতুনদের উৎসাহিত করেন।
আয়োজক ব্যাংক কর্মকর্তারা জানান, স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আগামীতেও এ ধরনের প্রশিক্ষণ ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।
/

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন