সংবাদ

আইনি সহায়তা ও শিক্ষার মানোন্নয়নে ববি ও ব্লাস্টের চুক্তি

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পিএম

আইনি সহায়তা ও শিক্ষার মানোন্নয়নে ববি ও ব্লাস্টের চুক্তি
ছবি : সংবাদ

আইন শিক্ষার মানোন্নয়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনি সহায়তা নিশ্চিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা এবং ব্লাস্টের পক্ষে কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা তালুকদার চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, আইন বিভাগের সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মহসিন মন্টুসহ ব্লাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশের সহায়তায় ব্লাস্টের ‘অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন’ প্রকল্পের অধীনে ‘ইউনিভার্সিটি-বেসড ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন অ্যান্ড কমিউনিটি লিগ্যাল ক্লিনিক প্রোগ্রাম’ বাস্তবায়ন করা হবে। আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে কার্যক্রমটি ২০২৭ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছর মেয়াদে পরিচালিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ‘এই সমঝোতার মাধ্যমে আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা বইয়ের বাইরে গিয়ে বাস্তব আইনি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে নারীরা বিনামূল্যে আইনি সেবা পাবে। এটি একাডেমিয়া ও কমিউনিটির মধ্যে একটি সেতুবন্ধন।’

ব্লাস্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাহিদা তালুকদার বলেন, ‘আমরা চাই আইনের শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী আইনজীবী না হয়ে মানবিক আইনজীবী হিসেবে গড়ে উঠুক। এই ক্লিনিক্যাল প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি আদালত পরিদর্শন, কেস স্টাডি ও লিগ্যাল হাব সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা করবে।’

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতার ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লিনিক আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আইনি সহায়তা ও শিক্ষার মানোন্নয়নে ববি ও ব্লাস্টের চুক্তি

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত