বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক উপমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী এবং অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় তারেক রহমান উল্লেখ করেন, আব্দুল হাই ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিক। তিনি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এক বিশ্বস্ত সৈনিক হিসেবে বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে অনন্য ভূমিকা রেখে গেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচার ও শাসনব্যবস্থার অপশাসনের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে তার অবদান রাজনৈতিক কর্মীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই প্রয়াণে দল একজন অভিজ্ঞ, আদর্শবান ও ত্যাগী অভিভাবককে হারাল, যা দেশের জাতীয়তাবাদী রাজনীতির ময়দানে অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন