সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নরসিংদীর দুই বন্ধুর মৃত্যু

 প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নরসিংদীর দুই বন্ধুর মৃত্যু
ছবি : সংগৃহীত

মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নরসিংদীর দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) এবং তার বন্ধু একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা ও পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)।

জানা গেছে, বন্ধু আনোয়ারুল আজিমের শ্রীমঙ্গলের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে তারা যাত্রা করেছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই অনুপ কুমার দাসের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস জানান, আনোয়ারুল আজিম কলেজশিক্ষক ছিলেন। অন্যদিকে অনুপ কুমার দাস একসময় প্রবাসী ছিলেন এবং কয়েক বছর আগে দেশে ফিরে এসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং তারা একই সঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম সাংবাদিকদের জানান, পণ্যবাহী ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সে সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজিম এবং তাঁদের দুজনের মাথাতেই হেলমেট ছিল। তবে দুজনেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নরসিংদীর দুই বন্ধুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মোটরসাইকেলে করে শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় নরসিংদীর দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার প্রয়াত ক্ষিতীশ দাসের ছেলে অনুপ কুমার দাস (৫৭) এবং তার বন্ধু একই শহরের শিববাগ মহল্লার বাসিন্দা ও পুবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম (৫৮)।

জানা গেছে, বন্ধু আনোয়ারুল আজিমের শ্রীমঙ্গলের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নরসিংদী থেকে মোটরসাইকেলে করে তারা যাত্রা করেছিলেন। বুধবার (১৪ অক্টোবর) সকাল আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কের পাশে পড়ে ঘটনাস্থলেই অনুপ কুমার দাসের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস জানান, আনোয়ারুল আজিম কলেজশিক্ষক ছিলেন। অন্যদিকে অনুপ কুমার দাস একসময় প্রবাসী ছিলেন এবং কয়েক বছর আগে দেশে ফিরে এসে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল এবং তারা একই সঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা (কুট্টাপাড়া) হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম সাংবাদিকদের জানান, পণ্যবাহী ট্রাক ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সে সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজিম এবং তাঁদের দুজনের মাথাতেই হেলমেট ছিল। তবে দুজনেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত