সংবাদ

শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংবাদ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নওদাবন্ডবিল এলাকায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইমদাদুল হক (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাইস (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার পৌর এলাকার নওদাবন্ডবিল মহল্লার রেজাউল হকের ছেলে। আর অভিযুক্ত নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাইস স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছে। এ নিয়ে এর আগেও ইমদাদুলের সঙ্গে তার একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধ হয়েছিল। 

ঘটনার দিন রাতে ইমদাদুল ওই যুবকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে পুরো বিষয়টি জানাতে চান। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহতের স্বজনেরা জানান, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল।

এদিকে খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রিজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে আটক করে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত