সংবাদ

কুড়িগ্রামে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

কুড়িগ্রামে মাদকসহ যুবক গ্রেপ্তার
কুড়িগ্রামে গ্রেপ্তার মাদক কারবারি পুলিশের হেফাজতে। ছবি : সংবাদ

কুড়িগ্রাম সদর উপজেলায় ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শাওনের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলায় ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শাওনের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার (৩১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত