প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, রাজপথে সংঘাত-সহিংসতার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।
সোমবার (৩১ আগস্ট) সকালে বরিশাল সরকারি বিএম কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্র অধিকার পরিষদ, বিএম কলেজ শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ আর স্লোগান দিয়ে বলতে চায় না–আরও দেব রক্ত। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ। যেহেতু এই সরকার পাঁচ বছরের জন্য জনগণের ম্যান্ডেট পেয়েছে, তাই দেশের স্থিতিশীলতা বজায় রাখা সবার দায়িত্ব।’
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে এই মন্ত্রণালয়ের অধীনে এক কোটিরও বেশি মানুষের বেকারত্ব দূরীকরণে বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে এম মাইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ড. মো. শেখ তাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুপুর ২টার দিকে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন।
\

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন