ভোরের আলো ফুটতেই বগুড়ার গাবতলী থেকে ঢাকায় পা রাখেন স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন। চোখের চিকিৎসা নিতে স্বামীকে সঙ্গে নিয়ে এসেছিলেন ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনায় শেষ হয়ে গেল তার জীবন।
শনিবার (২৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে রিকশায় উঠে হাসপাতালে যাওয়ার পথে এক মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনার ব্যাগ ধরে টান দেয়।
রিকশার ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় পড়ে যান।মাথায় গুরুতর আঘাত পান। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রনজিনা পারভীন (৫৫) ছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি চোখের সমস্যা নিয়ে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় এসেছিলেন। কিন্তু শহরে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণ গেল তার।
ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে র্যাব-২। নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার (৩০ আগস্ট) রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে মূল সন্দেহভাজন আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ‘প্যারা পনি পেশাদার ছিনতাইকারী। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।’
প্যারা পনির বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, আদাবর ও কাফরুল থানায় মাদকের তিনটি মামলা, ভাটারা, মোহাম্মদপুর, কাফরুল, বাড্ডা ও শাহজাহানপুর থানায় চুরি, সিঁধেল চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ছয়টি এবং আদাবর, খিলগাঁও ও কামরাঙ্গীরচর থানায় চুরি ও সিঁধেল চুরির তিনটি মামলা রয়েছে। এছাড়া চাঁদপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির একটি মামলাও রয়েছে তার নামে।
শিক্ষিকার ছেলে জানান, ‘বাবার চোখের সমস্যা ছিল, তাই দুজন মিলে চিকিৎসা নিতে ঢাকায় এসেছিলেন। আমি তাদের বিদায় দিয়ে ক্লাসে গিয়েছিলাম। কয়েক ঘণ্টা পর খবর এল, মা আর নেই।’
স্বামী আব্দুল মতিন ঘটনাস্থল থেকে রনজিনাকে শেষবারের মতো সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো গেল না তাকে।
আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। র্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতা ধরা পড়লেও শিক্ষিকার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের স্কুল-শিক্ষক মহলে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন