সংবাদ

৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় ব্যাংক থেকে সদ্য তোলা ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় লোকজনের সাহসিকতায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

সোমবার এই ঘটনায় তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯- ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ দিয়ে ৯৯৯-এর গণমাধ্যম জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সোমবার দুপুরের দিকে এক ব্যক্তি ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সময় ভুক্তভোগী ব্যক্তি ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে ছিনতাইকারীদের বহনকারী মোটরসাইকেল থেকে তানভীর রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন সাহসিকতার সঙ্গে তাকে একটি পিস্তলসহ হাতেনাতে ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে ঘটনাটি জানিয়ে ৯৯৯ নম্বরে কল করা হলে কলটেকার কনস্টেবল মজিবুর রহমান কলটি গ্রহণ করেন এবং পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ধানমন্ডি থানার সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করেন।

খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ আটক তানভীর আবেদীন জুয়েলকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক টিম এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল অভিযান চালিয়ে একই চক্রের আরও দুজনকে আটক করতে সক্ষম হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বাকি দুজনের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, ব্যাংক থেকে বিশাল অঙ্কের এই অর্থ উত্তোলনের বিষয়টি ছিনতাইকারীরা কীভাবে জানল এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ছিনতাই হওয়া সম্পূর্ণ টাকা উদ্ধারে এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে ধানমন্ডি এলাকায় পুলিশ গোয়েন্দা দলের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

৩৯ লাখ টাকা ছিনতাই, পিস্তলসহ আটক ১

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত