সংবাদ

দৌলতপুরে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

দৌলতপুরে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস
মানিকগঞ্জের দৌলতপুরে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। ছবি : সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা মূল্যের ২২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দৌলতপুর উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় দৌলতপুর থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে জব্দকৃত ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা। জব্দের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতকরণ, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দৌলতপুরে ৯ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা মূল্যের ২২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৩১ আগস্ট) দৌলতপুর উপজেলার জিয়নপুর ও বাঘুটিয়া ইউনিয়নে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় দৌলতপুর থানার পুলিশ সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে জব্দকৃত ২২৭টি অবৈধ চায়না দুয়ারি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ৮ হাজার টাকা। জব্দের পর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনগণের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিতকরণ, মাছের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ ও অবৈধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত