সংবাদ

দুর্গাপূজায় দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

দুর্গাপূজায় দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
ছবি : সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে বর্তমান সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে সব ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সরকার এবারের দুর্গাপূজায় নি‌শ্চিদ্র নিরাপত্তাবলয় তৈরির জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও জাতীয় কমিটি গঠন করে পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। আমাদের নেতা-কর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা প্রতিটি মণ্ডপে পাহারার ব্যবস্থা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করেন।’

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘একজন মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও বঞ্চনা থেকে মুক্তির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা মানুষের জন্মগত অধিকার। যারা শিক্ষার প্রসারে কাজ করেন, তারা অত্যন্ত মহতী ব্যক্তি।’ এ সময় তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘নবাবগঞ্জের এই এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। এখানকার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সব ধর্মের মানুষের কাছে জনপ্রিয়। আসন্ন দুর্গাপূজাকে নিরাপদ ও উৎসবমুখর করতে তিনি এবং তার দল সর্বাত্মক সহযোগিতা করবেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অপরিহার্য। সুস্থ জীবনের বিকাশে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা যার যার ধর্ম পালন করব, কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না। যন্ত্রাইল ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে বরাবরই ভালোবাসা দিয়েছেন। আসন্ন দুর্গাপূজায় আমার দলের নেতা-কর্মীরা প্রতিটি মণ্ডপে পাহারায় থাকবেন।’

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় দেশের ভাবমুর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত