সংবাদ

‘যেকোনো আলোচনার কেন্দ্রে কৃষককে রাখতে হবে’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

‘যেকোনো আলোচনার কেন্দ্রে কৃষককে রাখতে হবে’
ছবি : সংবাদ

কৃষি খাতের উন্নয়ন, বাজার শৃঙ্খলা কিংবা আধুনিক প্রযুক্তির ব্যবহার, যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষককে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই হওয়া উচিত সব উদ্যোগের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘কৃষি ইকোসিস্টেমের সর্বোচ্চ উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোজন, অর্থায়ন ও গতিশীলকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক কৃষি ব্যবসার সরবরাহ ব্যবস্থায় যুক্ত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও অংশীজনদের সমস্যা নিয়ে যতটা আলোচনা হয়, মূল উৎপাদক কৃষকের সংকট নিয়ে সেভাবে কথা হয় না। তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রযুক্তির যত অগ্রগতিই হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর আমাদের নির্ভর করতেই হবে। অথচ সমাজে কৃষি পেশাকে এখনো অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়।’

দেশের ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘কৃষি ও কৃষকের এই কৌশলগত (স্ট্র্যাটেজিক) মূল্য না দিলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।’

বর্তমান সরকারের কৃষি ও কৃষকবান্ধব বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপি টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত।

সেমিনারে উপস্থিত দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, প্রযুক্তির সুবিধা যেন সরাসরি কৃষক পর্যন্ত পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। কৃষক যাতে কোনো সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে প্রতারিত না হন, সে জন্য কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি কৃষি খাতে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সেমিনারে বক্তারা বলেন, কৃষি খাতে স্বচ্ছতা ও অর্থায়ন নিশ্চিত করতে ব্লকচেইন প্রযুক্তি বাজার ব্যবস্থাপনায় নতুন গতি আনতে পারে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার, ইনোভেটেক প্যানেল-১ প্রকল্পের পরিচালক মিস ক্রিস্টিনা ওলসেন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‘যেকোনো আলোচনার কেন্দ্রে কৃষককে রাখতে হবে’

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত