সংবাদ

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাদণ্ডপ্রাপ্ত

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাদণ্ডপ্রাপ্ত
ছবি : সংবাদ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার ও সংরক্ষণের দায়ে চার জেলেকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি মাছ ধরার ট্রলার এবং ২ হাজার ৪০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের উপকূলীয় এলাকার বঙ্গোপসাগর মোহনায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

অভিযান চলাকালে গভীর রাতে নিষিদ্ধ এলাকায় ইলিশ আহরণ ও সংরক্ষণের সময় হাতেনাতে চার জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে দিন-রাত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত ও ক্রয়-বিক্রয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর রাখতে নদ-নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান চালোনো হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাদণ্ডপ্রাপ্ত

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার ও সংরক্ষণের দায়ে চার জেলেকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি মাছ ধরার ট্রলার এবং ২ হাজার ৪০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উদ্ধার করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীসহ চরমোন্তাজ ইউনিয়নের উপকূলীয় এলাকার বঙ্গোপসাগর মোহনায় যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট ও রাঙ্গাবালী থানা পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

অভিযান চলাকালে গভীর রাতে নিষিদ্ধ এলাকায় ইলিশ আহরণ ও সংরক্ষণের সময় হাতেনাতে চার জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে দিন-রাত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত ও ক্রয়-বিক্রয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে সরকারি সিদ্ধান্ত কার্যকর রাখতে নদ-নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত অভিযান চালোনো হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত