শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ৯১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পৃথকভাবে এসব এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ জন বিজিবি সদস্য মোতায়েন করেছে।
৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টি পূজামণ্ডপ রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে মাঠে থেকে দায়িত্ব পালন করছেন।
এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন