সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এ জন্য ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড (দোতলা) সড়ক নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, ‘সড়ক নিরাপত্তা শুধু সড়কের অবকাঠামোর ওপর নির্ভর করে না। যান চলাচলে শৃঙ্খলা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, উপযুক্ত ও দক্ষ চালক তৈরি এবং জনগণের সচেতনতা—সবকিছুই এর সঙ্গে জড়িত। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার উদ্বেগজনক এবং এ পরিস্থিতির উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করছে।’
তিনি জানান, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। এ লক্ষ্যে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক যোগাযোগের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমন্বিত কৌশলও তৈরি করা হয়েছে। এসব উদ্যোগের সুফল দ্রুত পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় মন্ত্রী আরও জানান, নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শন ও মতবিনিময়কালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন