সংবাদ

চিনির উৎপাদন বাড়াতে দর্শনা কেরু চিনিকলে আখ রোপণ শুরু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

চিনির উৎপাদন বাড়াতে দর্শনা কেরু চিনিকলে আখ রোপণ শুরু
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল এলাকায় আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারা দেশের ৯টি চিনিকলের ৮২টি ইউনিটে একযোগে এই কার্যক্রমের সূচনা হয়। দর্শনা কেরু চিনিকলের ৯টি বাণিজ্যিক কৃষি খামার ও কৃষকদের জমিতে মোট ৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে চিনিকলের নিজস্ব খামারগুলোতে ১ হাজার ৬৩৮ একর এবং কৃষকদের জমিতে ৪ হাজার ১৬৪ একর জমি রয়েছে। গত ২০২৫-২৬ মৌসুমে রোপণের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার একর, যার বিপরীতে ৫ হাজার ৮০২ একর জমিতে আখ চাষ হয়েছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেরু জোন এলাকার কৃষক লিকু শাহের জমিতে বীজতলা উদ্বোধনের পর আকন্দবাড়িয়া মাঠে মূল কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

আখ রোপণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। তিনি বলেন, ‘আগামী মৌসুমে চিনির উৎপাদন বৃদ্ধি ও মিলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ নির্ধারিত সময়ে শেষ করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’

বিএসএফআইসির (সদর দপ্তর) মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া। এ সময় কৃষি বিভাগের কর্মী, স্থানীয় শ্রমিক-কৃষক ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চিনির উৎপাদন বাড়াতে দর্শনা কেরু চিনিকলে আখ রোপণ শুরু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল এলাকায় আনুষ্ঠানিকভাবে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সারা দেশের ৯টি চিনিকলের ৮২টি ইউনিটে একযোগে এই কার্যক্রমের সূচনা হয়। দর্শনা কেরু চিনিকলের ৯টি বাণিজ্যিক কৃষি খামার ও কৃষকদের জমিতে মোট ৬ হাজার ৩০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে চিনিকলের নিজস্ব খামারগুলোতে ১ হাজার ৬৩৮ একর এবং কৃষকদের জমিতে ৪ হাজার ১৬৪ একর জমি রয়েছে। গত ২০২৫-২৬ মৌসুমে রোপণের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার একর, যার বিপরীতে ৫ হাজার ৮০২ একর জমিতে আখ চাষ হয়েছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেরু জোন এলাকার কৃষক লিকু শাহের জমিতে বীজতলা উদ্বোধনের পর আকন্দবাড়িয়া মাঠে মূল কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

আখ রোপণ মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। তিনি বলেন, ‘আগামী মৌসুমে চিনির উৎপাদন বৃদ্ধি ও মিলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। উন্নত জাতের ও গুণগত মানসম্পন্ন আখ রোপণ নির্ধারিত সময়ে শেষ করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।’

বিএসএফআইসির (সদর দপ্তর) মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া। এ সময় কৃষি বিভাগের কর্মী, স্থানীয় শ্রমিক-কৃষক ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত