সংবাদ

৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)। একই সময়ে বিএনপিকে ঘিরে ১১৮টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ৪৫১টি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে।

একটি তথ্য যাচাইকারী (ফ্যাক্ট-চেকিং) প্রতিষ্ঠানের প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ডিআরইউর ‘নতুন সদস্য বরণ অনুষ্ঠান-২০২৬’-এ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমানে অপতথ্য ও গুজব সাংবাদিকতার পেশাদারত্বের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানারকম তথ্য ঘুরে বেড়ালেও সাধারণ মানুষ এখনো খবরের সত্যতা যাচাই করতে পেশাদার ও দায়িত্বশীল গণমাধ্যমের ওপরই আস্থা রাখে।

তিনি আরও বলেন, গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে প্রতিটি টেলিভিশন চ্যানেল ও মূলধারার গণমাধ্যমে প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিটের নিয়মিত তথ্য যাচাইবিষয়ক (ফ্যাক্ট-চেক) অনুষ্ঠান প্রচার করা উচিত। এতে সাধারণ মানুষ সহজেই ভুয়া খবর ও সঠিক তথ্যের পার্থক্য বুঝতে পারবে।

তথ্য সুরক্ষার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনতার বিষয়টি তুলে ধরে প্রেস সচিব বলেন, সাইবার নিরাপত্তা সংক্রান্ত যেকোনো আইন প্রণয়ন বা প্রয়োগের সময় খেয়াল রাখতে হবে যেন গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ না হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করেও যারা অপতথ্যের শিকার হন, তাদের সুরক্ষায় সরকারকে পাশে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে নবীন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ভালো কাজের ইতিবাচক প্রচারের পাশাপাশি কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তাও নির্দ্বিধায় তুলে ধরতে হবে।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত