সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন নাশকতা কি না তদন্তের দাবি

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

কক্সবাজারে রিসোর্টে আগুন নাশকতা কি না তদন্তের দাবি
ছবি : সংবাদ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, তা উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর ডাকবাংলোর সামনে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আলহাজ আবদুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিকদের মীর সরফত আলী সপু বলেন, ‘কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এর কিছুদিন আগে টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনা সাধারণ কোনো দুর্ঘটনা, নাকি সরকারকে চাপে রাখার বা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা দরকার।’

তিনি আরও অভিযোগ করেন, যারা গোপনে এবং দেশের বাইরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা নিয়মিত নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করেও অশুভ চক্রের ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ ও মুন্সীগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক আল হাদীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন নাশকতা কি না তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত