চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১০ম দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ১৯ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪টি ইঞ্জিনচালিত নৌকা, ৮ কেজি মা ইলিশ এবং ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) চাঁদপুর সদর নৌ থানা-পুলিশ পরিচালিত এক বিশেষ অভিযানে এই গ্রেপ্তার ও মালামাল জব্দের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইনের নিবিড় তত্ত্বাবধানে নৌ পুলিশের একটি চৌকস দল নদীপথের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় হাতেনাতে ১৯ জন জেলেকে আটক করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে চাঁদপুরের সংশ্লিষ্ট থানায় মোট ৭টি নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযানের বিষয়ে চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন মৌসুম ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ সম্পূর্ণ কঠোর অবস্থানে রয়েছে। মা ইলিশ রক্ষায় নদীপথে নৌ পুলিশের এ ধরনের বিশেষ ও নিয়মিত টহল অব্যাহত থাকবে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন