সংবাদ

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু
ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

মো. সেলিম উপজেলার কালিরবাজারের ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মিছিলে যোগ দিতে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসেন সেলিম। অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতা-কর্মীরা তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এই নেতার অকালমৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবর বেপারি (ভিপি বাবর)।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

মো. সেলিম উপজেলার কালিরবাজারের ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মিছিলে যোগ দিতে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসেন সেলিম। অনুষ্ঠান চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতা-কর্মীরা তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

এই নেতার অকালমৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবর বেপারি (ভিপি বাবর)।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত