চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি রাসায়নিক সারসহ তিন পাচারকারীকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহার করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের একটি বিশেষ দল হালিশহরের দবিরখাল এলাকায় এই অভিযান পরিচালনা করে। ওই সময় পাচারকারীরা একটি ট্রাক থেকে অবৈধভাবে রাসায়নিক সারগুলো ফিশিং বোটে স্থানান্তর করছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও সতর্ক সদস্যরা তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হন।
অভিযানে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোট ২২০ বস্তা বা ১১ হাজার কেজি রাসায়নিক সার এবং সার পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত সার, ট্রাক ও আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে জানান, দেশের অর্থনীতি রক্ষায় এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন