ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নাগরিকদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য নির্ধারিত সার্ভিস চার্জ পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত, নিরাপদ ও আধুনিক করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিএসসিসি।
বুধবার (২ সেপ্টেম্বর) ডিএসসিসির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকসহ পাঁচটি ব্যাংকের সঙ্গে পৃথকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের পরিচালক ও অ্যাডিশনাল ডিআইজি (বিপিএম) আহম্মদ মুঈদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
সমঝোতার আওতায় ডিএসসিসির আওতাধীন নাগরিকরা কমিউনিটি ব্যাংকের সব শাখা, উপশাখা ও অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে ও নিরাপদে এসব ফি পরিশোধ করতে পারবেন। এতে নাগরিকদের সরাসরি সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে।
অনুষ্ঠানে ডিএসসিসির অতিরিক্ত সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ও উপসচিব জোনায়েদ কবীর সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. মো. আরিফুল ইসলাম, মামুন উর রহমান, জাহির আহমেদ, রাবেয়া পারভিন, তুহিনুল ইসলাম, জেমিমা ফারহিন ও ফারজানা জিতুস।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন