সংবাদ

পাটওয়ারীর মানসিক অত্যাচারের কারণেই মির্জা আব্বাসের এমন পরিণতি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ এএম

পাটওয়ারীর মানসিক অত্যাচারের কারণেই মির্জা আব্বাসের এমন পরিণতি

জাতীয় সংসদে বিএনপি নেতা মির্জা আব্বাসের আবেগঘন বক্তব্যের পর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

নির্বাচনে নাতির বয়সী পাটওয়ারীর লাগাতার তির্যক আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণেই মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে এবং তিনি স্ট্রোকের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা তুলে ধরেন।
​ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, "নাসীরুদ্দীন পাটওয়ারীর তীর্যক আক্রমণের কারণে মির্জা আব্বাস ভাইকে মৃত্যুর মুখোমুখি চলে যেতে হয়। জাতীয় সংসদে আজ তিনি কাঁদো-কাঁদো ভাষায় কথা বলেছেন। পুরো সংসদ তার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি, নিজে হাঁটতে পারেন না, দেখে পড়লেও ভাষা অস্পষ্ট, এক হাত নাড়াতেও কষ্ট হয়!"
​মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ করে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, ঢাকার বুকে দাপটের সঙ্গে রাজনীতি করা এবং ৯০-এর গণঅভ্যুত্থানে ঢাকাকে সংগঠিত করার পাশাপাশি ১৬ বছর অসংখ্যবার কারাবরণ করা এই প্রবীণ নেতাকে ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া হয়েছে।
এমনকি নির্বাচনের পর এবং হাসপাতালে থাকা অবস্থাতেও তার প্রতিকৃতি বানিয়ে বক্সিংয়ের মাধ্যমে মানসিক নির্যাতন ও মব সৃষ্টি করা হয়েছিল বলে তিনি জানান।
​অসুস্থতার বিষয়ে রাশেদ খাঁন বলেন, "অনেকে বলতে পারেন অসুস্থতার জন্য কাউকে দায়ী করা যায় না। এটি সত্য। তবে দিনের পর দিন ব্যক্তি আক্রমণ ও মানসিক যন্ত্রণার কারণে স্ট্রোকের জন্য অবশ্যই দায়ী করা যায়।"
তিনি আরও যোগ করেন, "এগুলো তিনি মেনে নিতে পারেননি। দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগে শেষমেশ স্ট্রোকের কবলে পড়ে আজকের এই করুণ পরিণতি ভোগ করছেন। মির্জা আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার তিনি।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটওয়ারীর মানসিক অত্যাচারের কারণেই মির্জা আব্বাসের এমন পরিণতি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত