স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার পর দেশের বাজারে সোনার গহনার দাম আরও এক দফা কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বুধবার সকালে জরুরি বৈঠকে বসে এই দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
সমন্বয় শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দর পতনের কারণেই নতুন করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আজকের এই পরিবর্তনের মাধ্যমে টানা তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে মোট ১৫ হাজার ৮৬৩ টাকা কমলো।
এর আগে গত ২৯ আগস্ট প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা এবং ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। যদিও তারও আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট পর পর তিন দফায় সোনার দাম ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় বিক্রি হবে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি একই সঙ্গে কমানো হয়েছে রুপার গহনার দামও। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ১৬ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১৯৩ টাকা কমিয়ে ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৯১ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন