সংবাদ

ডেঙ্গুর থাবায় মৃত্যু ১০০ ছাড়াল, আতঙ্কে নগর-গ্রাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম

ডেঙ্গুর থাবায় মৃত্যু ১০০ ছাড়াল, আতঙ্কে নগর-গ্রাম
ছবি: সংগৃহীত

ডেঙ্গু যেন থামছেই না। প্রতিদিন নতুন নতুন আক্রান্ত, প্রতিদিন প্রাণহানি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩২৪ জন। আর এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০২-এ।

সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত এই প্রাণহানি ও আক্রান্তের ঘটনা ঘটেছে। এর আগে আগস্ট মাসে একাই ডেঙ্গুতে মারা গেছেন ৪৩ জন। জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৩৬ জনের। জুনে ১৩, মে মাসে ১, ফেব্রুয়ারি ২ এবং জানুয়ারিতে ২ জন প্রাণ হারান। সেপ্টেম্বরের প্রথম দিনেই মৃত্যুর মিছিলে যোগ দিলেন আরও ৫ জন।

শুধু মৃত্যু নয়, আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৭০ জন। তাদের মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন সুস্থ হয়েছেন এবং বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬৮৩ জন রোগী।

শহর-গ্রাম নির্বিশেষে ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ২৮০ জন। আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৯৮ জন।

বিভাগগুলোতে পরিস্থিতি বিশেষ করে খুলনা ও চট্টগ্রামে আরও উদ্বেগজনক- খুলনায় ভর্তি হয়েছেন ২৪৬ জন, চট্টগ্রামে ১৩৯ জন। এ ছাড়া বরিশালে ১২১, রাজশাহীতে ১১৪, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩৪ ও সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এ যেন এক নিরব ঘাতকের সঙ্গে যুদ্ধ। এডিসের কামড়ে প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছেন, কেউ না কেউ হাসপাতালে। সময় এখন সচেতন হওয়ার- পানি জমতে দেওয়া নয়, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং যে কোনো উপসর্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ডেঙ্গুর এই প্রকোপ ঠেকাতে পারে শুধু জনসচেতনতা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর থাবায় মৃত্যু ১০০ ছাড়াল, আতঙ্কে নগর-গ্রাম

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত