সংবাদ

কক্সবাজারে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৪

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম

কক্সবাজারে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৪
ছবি : সংবাদ

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালায় সদর মডেল থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটন শহর ও শহরতলিতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে পুলিশের একাধিক দল অভিযানে নামে। অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন - মো. ইমরান (২৬), মো. খোরশেদ আলম (২৮), মো. আবু তাহের (৩৬), সোহেল ইসলাম (৩২), মো. নাইম (১৯), রেদোয়ান (২০), মো. রফিক (২২), মো. আমির (৩২), মো. সাদ্দাম (৩১), মেহেদী হাসান সাগর (১৯), রেজাউল করিম অনি (১৯), মো. ইশান (২৩), মো. জহির (২৯) ও রবিউল হাসান (১৯)। তারা কক্সবাজার পৌরসভা ও ঝিলংজা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

এদিকে পুলিশের এই বিশেষ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য জি এম ইকবাল বলেন, পুলিশের তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ছিনতাই ও চুরি রোধে নিয়মিত টহল বাড়ানো প্রয়োজন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত