রাজবাড়ীর পাংশা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, লোহার রড, হকিস্টিক ও নাইলনের রশি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ কে এম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচুবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মিনহাজ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান।
গ্রেপ্তার দুজন হলেন পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৯) এবং হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে রতন রাজবংশী (২৩)।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারভুক্ত আরও তিনজনসহ অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি জিআই পাইপ, সাইকেলের ফ্রি দিয়ে তৈরি একটি চাইনিজ কুড়াল, দুটি লোহার রড, একটি হকিস্টিক এবং ২০ ইঞ্চি লম্বা সাদা রঙের নাইলনের রশি উদ্ধার করা হয়েছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন