সংবাদ

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ, বেতন ৫৯ হাজার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ, বেতন ৫৯ হাজার

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি। গত ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও চাকরির ধরন

এটি ফুলটাইম চাকরি। কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে। শিক্ষানবিশকালীন মাসিক ৪০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা। এর বাইরে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে আবেদন করুন

প্রতিষ্ঠান: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদ: অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: ৪০,০০০–৫৯,২৪৫ টাকা
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ডাচ-বাংলা ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ, বেতন ৫৯ হাজার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণ করা হয়নি। গত ১৩ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কার্যকর যোগাযোগের দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও চাকরির ধরন

এটি ফুলটাইম চাকরি। কর্মস্থল দেশের যেকোনো জায়গায় হতে পারে। শিক্ষানবিশকালীন মাসিক ৪০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এক বছর পর স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫৯ হাজার ২৪৫ টাকা। এর বাইরে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে আবেদন করুন

প্রতিষ্ঠান: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদ: অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: চার বছর মেয়াদি স্নাতক
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়
বেতন: ৪০,০০০–৫৯,২৪৫ টাকা
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত