সংবাদ

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও
বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদার। ছবি : সংবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিল্টন দস্তিদার বান্দরবান সদরের পিআইও হিসেবে কর্মরত থাকার আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে গত ২৩ জুলাই চাঁদপুর জেলা কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে বা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরখাস্তের আদেশ আসে। সে অনুযায়ী তার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতি মামলায় সাময়িক বরখাস্ত বান্দরবান সদর উপজেলার পিআইও

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মিল্টন দস্তিদার বান্দরবান সদরের পিআইও হিসেবে কর্মরত থাকার আগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত থাকাকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চাঁদপুর জেলা কার্যালয়ে মামলা করে দুদক। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশ তাকে গ্রেপ্তার করে গত ২৩ জুলাই চাঁদপুর জেলা কারাগারে পাঠায়। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে বা নতুন কোনো পদে যোগ দিতে পারবেন না।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান জানান, পিআইও মিল্টন দস্তিদারকে কারাগারে পাঠানোর পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরখাস্তের আদেশ আসে। সে অনুযায়ী তার যাবতীয় প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং সেখানে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালেও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে একাধিক প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত