ভালো কাজের প্রলোভনে দালালচক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে অবশেষে দেশে ফিরেছেন দুই কিশোরী।
মঙ্গলবার
বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বেনাপোল পোর্ট
থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর
করে।
বেনাপোল
আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান
এই তথ্য নিশ্চিত করেছেন।
ফিরে
আসা এই দুই কিশোরী
হলেন নড়াইল জেলার মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে
লাবনী বিশ্বাস এবং একই গ্রামের
জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
এদের মধ্যে লাবনী বিশ্বাসের বয়স আঠারো বছর
এবং মনি বিশ্বাসের বয়স
উনিশ বছর।
বেনাপোল
চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান
জানান, ভালো কাজের আশায়
দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪
সালের ৪ আগস্ট অবৈধভাবে
সীমান্ত পাড়ি দিয়ে ভারতে
প্রবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ভারতের বেঙ্গালুরু
শহরে বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করার সময়
গত ২৭ আগস্ট অবৈধ
অনুপ্রবেশের সুনির্দিষ্ট অভিযোগে বেঙ্গালুরু পুলিশ তাদের আটক করে। এরপর
আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন
করে তাদের বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে বন্দি রাখা
হয়। দীর্ঘ দুই বছর কারাভোগের
পর অবশেষে ভারত সরকারের বিশেষ
ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা মঙ্গলবার বিকেলে
স্বদেশ ভূমিতে ফেরেন। আইনি প্রক্রিয়া শেষে
তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
থানা
থেকে যশোরভিত্তিক মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি দল তাদের গ্রহণ
করে। সংগঠনটির ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া কিশোরীদের প্রথমে
তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে
এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ
নিজ পরিবারের অভিভাবকদের কাছে নিরাপদে হস্তান্তর
করা হবে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন