সংবাদ

শেষ হলো ত্রয়োদশ সংসদের ৩য় অধিবেশন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

শেষ হলো ত্রয়োদশ সংসদের ৩য় অধিবেশন
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া নয় কার্যদিবসের এই অধিবেশনে ৬টি বিল পাস এবং ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। অধিবেশন পরিচালনায় স্পিকার সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক ভিন্নমতের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে মোট ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থাপিত ৬টি বিলের সবই পাস হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য আসা ১৪৪টি প্রশ্নের মধ্যে ১৫টি এবং মন্ত্রীদের ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়। পাশাপাশি কার্যপ্রণালি বিধির আওতায় বিভিন্ন নোটিশ নিষ্পত্তি করা হয়।

অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শেষ হলো ত্রয়োদশ সংসদের ৩য় অধিবেশন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ২৭ আগস্ট শুরু হওয়া নয় কার্যদিবসের এই অধিবেশনে ৬টি বিল পাস এবং ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। অধিবেশন পরিচালনায় স্পিকার সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক ভিন্নমতের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে মোট ৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থাপিত ৬টি বিলের সবই পাস হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য আসা ১৪৪টি প্রশ্নের মধ্যে ১৫টি এবং মন্ত্রীদের ২ হাজার ৬৭৬টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৬৭৮টির উত্তর দেওয়া হয়। পাশাপাশি কার্যপ্রণালি বিধির আওতায় বিভিন্ন নোটিশ নিষ্পত্তি করা হয়।

অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত