সংবাদ

সখিপুরে রান্নাঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

 প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

সখিপুরে রান্নাঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে শাহানাজ বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট পূর্বপাড়া এলাকায় স্বামীর বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মো. নুরুজ্জামানের স্ত্রী ও আব্দুল আজিজের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহানাজ বেগম গত দুই-তিন মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সখিপুরে রান্নাঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে শাহানাজ বেগম (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট পূর্বপাড়া এলাকায় স্বামীর বাড়ির রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শাহানাজ বেগম ওই এলাকার মো. নুরুজ্জামানের স্ত্রী ও আব্দুল আজিজের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহানাজ বেগম গত দুই-তিন মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত