রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এই তফসিল চূড়ান্ত করে।
তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে, যা নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।
ব্রিফিংয়ে ইসি সচিব জানান, ২৯ অক্টোবর সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং তিনজনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট জাতীয় সংসদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে রাষ্ট্রপতিরূপে তার কার্যভার গ্রহণের দিন থেকে সংসদে তার আসন শূন্য হবে। সেই ধারা অনুযায়ী ২২ আগস্ট সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। অন্যদিকে সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এই আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম গত ৩০ আগস্ট ঘোষণা করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হন এবং দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।
ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে এখনো নির্দিষ্ট কারো নাম ঘোষণা করা না হলেও আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন এবং বড় মেয়ে মির্জা শামারুহ মির্জা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মির্জা ফখরুলের উত্তরসূরি হিসেবে তার পরিবারের সদস্যরাই এই উপনির্বাচনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন