সংবাদ

আজ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

আজ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
রংপুরে ৯ ঘণ্টা ও রাজশাহীতে পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধের ঘোষণা দিয়েছে নেসকো। ছবি : সংগৃহীত

জরুরি উন্নয়ন ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১১ সেপ্টেম্বর) রংপুর ও রাজশাহী জেলার বেশ কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে টানা ৯ ঘণ্টা রংপুরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একই পোলে 'ডাবল সোর্স' লাইন থাকায় নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি মেডিকেল ও আরকে রোড–এই দুটি ফিডারই পুরোপুরি বন্ধ রাখা হবে।

অন্যদিকে, রাজশাহীর নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানিয়েছে, লাইনের সংলগ্ন গাছপালার ডালপালা কাটার জন্য সকাল সাড় ৭টা থেকে দুপুর সাড় ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎহীন এলাকার মধ্যে রয়েছে রুয়েট ক্যাম্পাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মুহাম্মদপুর, টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও এর আশপাশের এলাকাগুলো।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তর থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আজ দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত