সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ এএম

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুতই কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যে সমর্থন জানান।

সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতদিন বাংলাদেশ আমদানিনির্ভর উৎসের বিদ্যুতের ওপর নির্ভরশীল গ্রাহক ছিল। বর্তমান সরকার যে ব্যাপক সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নিচ্ছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ আর কেবল গ্রাহক থাকবে না, বরং উৎপাদকে পরিণত হবে।

চলমান সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এই সংকট রাতারাতি তৈরি হয়নি। বিগত ফ্যাসিবাদী শাসনের এক যুগেরও বেশি সময়ে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষ কোনো দেশকে সুবিধা দিতে বঙ্গোপসাগরে খননকাজ বন্ধ রেখে দেশকে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, নতুন সরকার গঠনের ১০-১২ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে। এর পাশাপাশি দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটিতে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধাক্কা আসে।

উসকানিমূলক আচরণ এড়িয়ে বাস্তব পরিস্থিতি তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে বিএনপি যেভাবে বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলা করেছে, সেই অভিজ্ঞতার আলোকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে দ্রুতই এ সংকট থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে।

বিকেল তিনটায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির সমাপনী আদেশ পাঠ করার আগে রেওয়াজ অনুযায়ী বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী সমাপনী ভাষণ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত