সংবাদ

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীকে পিটিয়ে হত্যা, আটক ১

 প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীকে পিটিয়ে হত্যা, আটক ১
ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবার এক যৌনকর্মীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময় হুসনে আরা খাতুন (৩৫) নামের ওই যৌনকর্মীকে নিজ ঘরের ভেতরে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। সন্ধ্যা ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী লাকি দরজা খুলে হুসনে আরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর কথিত প্রেমিক মোস্তাক ডাক্তারকে (পল্লী চিকিৎসক) আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) একই যৌনপল্লীতে সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী কথিত প্রেমিকের মারধরে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীকে পিটিয়ে হত্যা, আটক ১

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবার এক যৌনকর্মীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময় হুসনে আরা খাতুন (৩৫) নামের ওই যৌনকর্মীকে নিজ ঘরের ভেতরে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। সন্ধ্যা ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী লাকি দরজা খুলে হুসনে আরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর কথিত প্রেমিক মোস্তাক ডাক্তারকে (পল্লী চিকিৎসক) আটক করেছে পুলিশ।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) একই যৌনপল্লীতে সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী কথিত প্রেমিকের মারধরে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত