সংবাদ

ইউনাইটেড ও বায়ার্নের বড় জয়, কোমোর স্মরণীয় অভিষেক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

ইউনাইটেড ও বায়ার্নের বড় জয়, কোমোর স্মরণীয় অভিষেক
ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ইউরোপের শীর্ষ মঞ্চে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রত্যাবর্তনের রাতটি সহজ জয়ে স্মরণীয় করে রেখেছে তারা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহ এফকেকে ৪–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ‘রেড ডেভিল’রা। একই রাতে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে ৫–০ গোলে বিধ্বস্ত করে শুভসূচনা করেছে বায়ার্ন মিউনিখ।

গত দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়নি তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইউনাইটেড। তবে ঘরের মাঠে সাবাহর বিরুদ্ধে শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় মাইকেল ক্যারিকের শিষ্যরা। ২৭ মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রসে পা ছুঁইয়ে ইউনাইটেডকে এগিয়ে দেন মাতেউস কুনিয়া। বিরতির ঠিক আগে তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে ফেলে স্বাগতিকেরা। ইউরি টিলেমান্সের পাসে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ দ্বিতীয় গোলটি করার পর এমবেউমোর সহযোগিতায় ব্যবধান ৩–০ করেন বেনইয়ামিন সেসকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সাবাহর গোলরক্ষক পকাতিলেভের ভুলের সুযোগ নিয়ে ফাঁকা জালে বল পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। আগামী রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে নগর ডার্বির আগে ৪-০ গোলের এই বিশাল জয় ইউনাইটেডকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

এদিকে অ্যালিয়ান্স অ্যারেনায় প্রথমার্ধে বোডো/গ্লিমটের রক্ষণে বাধা পেলেও বিরতির পর ভিন্ন রূপ দেখায় বায়ার্ন মিউনিখ। ৪৭ মিনিটে জামাল মুসিয়ালার গোলে অচলাবস্থা ভাঙার পর বাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগে ৩৯ ম্যাচে নিজের ৩৪তম গোলটি করেন হ্যারি কেইন।

এরপর আলফনসো ডেভিসের দৃষ্টিনন্দন হাফ-ভলিতে স্কোর ৩-০ হয়। শেষ দিকে মাইকেল ওলিসের জোড়া গোলে ৫-০ ব্যবধানের বড় উৎসব নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।

দিনের অন্য ম্যাচে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিষেক ম্যাচেই বড় জয়ের ইতিহাস গড়েছে ইতালির কোমো। সেস্ক ফ্যাব্রেগাসের শিষ্যরা ঘরের মাঠে ৪–১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে। এছাড়া ফরাসি ক্লাব লাঁস ৩–২ গোলে হারিয়েছে স্লাভিয়া প্রাগকে। আর তুর্কি ক্লাব ফেনেরাবাচে ১–১ গোলে রোমার সঙ্গে এবং পিএসভি আইন্দহফেন ১–১ গোলে ড্র করেছে শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ইউনাইটেড ও বায়ার্নের বড় জয়, কোমোর স্মরণীয় অভিষেক

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত