দল শক্তিশালী না থাকলে পদ-পদবির কোনো মূল্য থাকে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সংগঠনকে এগিয়ে নিতে হলে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। তাই সংগঠনের স্বার্থেই সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশ যখনই কোনো সংকটে পড়েছে, মানুষ সেখান থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দিয়েছে। সংকটকালে দেশ ও মানুষকে রক্ষায় সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির প্রধান দায়িত্ব। তবে এ লক্ষ্য অর্জনে দলের ভেতর শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সামনে কঠিন সময় পার করতে হবে উল্লেখ করে ডা. জাহিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা করলে তার চণ্ড সুযোগ নেবে গুপ্ত ও পলাতক বাহিনী। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন