মাদক পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ আসায় পুলিশ সুপার (এসপি) আ ফ ম নিজাম পিপিএম-বারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে গত ১০ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুসারে গত ৩১ আগস্ট থেকে এই বরখাস্তের আদেশ কার্যকর ধরা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা আ ফ ম নিজাম রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে জানানো হয়, মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্সে অংশ নেওয়ার সময় গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অন্যান্য পরীক্ষার পাশাপাশি তার ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’-এর উপস্থিতি ধরা পড়ে, যা ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
\

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন