ময়মনসিংহে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাশেদা খাতুন (৪০) ও জাফর আলী (৭০) নামের দুই চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৮ জনের মৃত্যু হলো।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে ছয় শিশুসহ মোট ১৩১ জন চিকিৎসাধীন। অন্যদিকে, চিকিৎসা নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ১৭৮ জন ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ২৯ জন সুস্থ হয়ে ফিরেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৮ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় আক্রান্তদের পাশাপাশি গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকেও ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিতে এখানে আসছেন। ফলে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় রোগীর সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে গেছে। জায়গার সংকট সত্ত্বেও সাধ্যমতো চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করছেন চিকিৎসকেরা।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন