সংবাদ

মিয়ানমারে সার পাচারকালে ধরা খেল রোহিঙ্গা যুবক

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম

মিয়ানমারে সার পাচারকালে ধরা খেল রোহিঙ্গা যুবক
উখিয়া সীমান্তে ১৫০ কেজি ইউরিয়া সারসহ আটক রোহিঙ্গা যুবক। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারের সময় ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল পূর্ব ফারির বিল এলাকার নারিকেল বাগানসংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে আটক করে।

গ্রেপ্তার নুরুল হক উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের মো. সৈয়দের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি দল নারিকেল বাগান এলাকার বেড়িবাঁধে কৌশলগত অবস্থান নেয়। দুপুরের দিকে নুরুল হক ইউরিয়া সারের বস্তা পানিতে ভাসিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারসহ কোনো বাংলাদেশি পণ্য যেন মিয়ানমারে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে সার পাচারকালে ধরা খেল রোহিঙ্গা যুবক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে নাফ নদীর চ্যানেল ব্যবহার করে মিয়ানমারে সার পাচারের সময় ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল পূর্ব ফারির বিল এলাকার নারিকেল বাগানসংলগ্ন বেড়িবাঁধ থেকে তাকে আটক করে।

গ্রেপ্তার নুরুল হক উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের মো. সৈয়দের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি দল নারিকেল বাগান এলাকার বেড়িবাঁধে কৌশলগত অবস্থান নেয়। দুপুরের দিকে নুরুল হক ইউরিয়া সারের বস্তা পানিতে ভাসিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টা চালান। এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারসহ কোনো বাংলাদেশি পণ্য যেন মিয়ানমারে পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও সার পাচার রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত