সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনা, আহত একাধিক

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনা, আহত একাধিক
ছবি : সংবাদ

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশাল অংশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যান চলাচল সাময়িক ব্যাহত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উজিরপুরে হানিফ পরিবহন ও মাদারীপুর পরিবহনের মুখোমুখি সংঘর্ষ এবং বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের ধাক্কায় আলিফ পরিবহন নামে আরেকটি বাস খাদে পড়ে যায়।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মাদারীপুর পরিবহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাস দুটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, ‘হানিফ পরিবহন কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে নতুন শিকারপুর এলাকায় মাদারীপুর পরিবহনকে ধাক্কা মেরে খাদে পড়ে যায়। এতে দুটি বাসই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। সেখানে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে আলিফ পরিবহন নামের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। খবর পেয়ে বিমানবন্দর থানা-পুলিশ ধাওয়া করে ফাঁড়ির সামনে শ্যামলী পরিবহনের বাসটি আটক করে।

পৃথক দুটি দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ জানায়, চালকদের অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই মূলত এ দুর্ঘটনাগুলো ঘটেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুর্ঘটনা, আহত একাধিক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত