সংবাদ

পদ্মার তীব্র স্রোতে ৯ দিন ধরে ফেরি বন্ধ

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ এএম

পদ্মার তীব্র স্রোতে ৯ দিন ধরে ফেরি বন্ধ
ছবি: সংবাদ

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ৯ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ফেরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন উত্তরবঙ্গগামী যাত্রী ও যানবাহন চালকেরা। বাধ্য হয়ে ঝুঁকি এবং বাড়তি খরচ গুনে নৌকা ও স্পিডবোটে নদী পার হতে হচ্ছে তাদের।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই রুটে নির্ধারিত দুটি ফেরির মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। বাকি একমাত্র ফেরিটিও তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চালানো সম্ভব হচ্ছে না। ফলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত রুটে সব ধরনের ফেরি চলাচল পুরো বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি নিয়ে প্রায়ই ভোগান্তি তৈরি হয়। গুরুত্ব থাকা সত্ত্বেও এখানে কখনোই ভালো মানের ফেরি দেওয়া হয় না বলে তাদের দাবি। 

ফেরি বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে নদী পার হচ্ছেন। ফরিদপুর থেকে আসা জমির উদ্দিন নামের এক যাত্রী বলেন, তিনি পাবনা মানসিক হাসপাতালে রোগী দেখতে বের হয়ে ঘাটে এসে ফেরি বন্ধের বিষয়টি জানতে পারেন। বাধ্য হয়েই তাকে নৌকায় পার হতে হচ্ছে। একইভাবে নাজিরগঞ্জ ঘাট থেকে আসা অন্য এক যাত্রী জানান, পদ্মায় তীব্র স্রোতের কারণে নৌকা চালানো কঠিন হয়ে পড়েছিল এবং ঘাটে ভেড়ার সময়ও যাত্রীদের মাঝে চরম আতঙ্ক কাজ করছিল।

এই রুটে পাবনা, সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাতায়াত সহজ হওয়ায় প্রতিদিন পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল চলাচল করে। তবে এখন গাড়িগুলো ঘাটে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছে এবং বিকল্প দীর্ঘ পথ ব্যবহারে সময় ও খরচ দুটোই বাড়ছে।

শুধু যাত্রী বা গাড়ি চালক নন, ক্ষতির মুখে পড়েছেন ঘাটকেন্দ্রিক ব্যবসায়ীরাও। ধাওয়াপাড়া ঘাটের হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, যানবাহন ও যাত্রী চলাচল না থাকায় তাদের বেচাকেনা একেবারেই বন্ধ হয়ে গেছে।

ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম মতে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে। ফেরির চাহিদা পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সিদ্ধান্ত বা আপডেট পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পদ্মার তীব্র স্রোতে ৯ দিন ধরে ফেরি বন্ধ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত