সংবাদ

গফরগাঁওয়ে ফের ট্রেনের বগি বিচ্ছিন্ন, যাত্রীদের হৈচৈ

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

গফরগাঁওয়ে ফের ট্রেনের বগি বিচ্ছিন্ন, যাত্রীদের হৈচৈ
গফরগাঁওয়ে ফের ট্রেন দুর্ঘটনা, ১ ঘণ্টা বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে বগি বিচ্ছিন্ন হওয়ার এ ঘটনা ঘটে। 

পরে হুক মেরামতের পর সাড়ে ৪টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। গফরগাঁও রেলস্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকা অতিক্রম করার সময় ইঞ্জিনসহ ‘ক’, ‘গ’ ও ‘ঘ’ তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার চলে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

মশাখালী স্টেশন মাস্টার মো. মাসুম মিয়া জানান, ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা হৈচৈ শুরু করেন। পরে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চালককে মোবাইলে বিষয়টি অবহিত করলে চালক ট্রেনটি থামিয়ে দেন এবং পুশব্যাক করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির কাছে নিয়ে যান। 

পরে চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের চেষ্টায় সাড়ে ৪টার দিকে ট্রেনের বিচ্ছিন্ন হওয়া বগিটি পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘ত’ ও ‘থ’ বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গফরগাঁওয়ে ফের ট্রেনের বগি বিচ্ছিন্ন, যাত্রীদের হৈচৈ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত