সংবাদ

ফুল নিয়ে দেলাওয়ারের বাড়িতে মির্জা ফয়সল আমিন


প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

ফুল নিয়ে দেলাওয়ারের বাড়িতে মির্জা ফয়সল আমিন
জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় বিজয়ী মির্জা ফয়সল আমিন

নির্বাচনী মাঠে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভোটের লড়াই শেষে এবার দেখা গেল সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল আমিন শুক্রবার (৩০ অক্টোবর) দেলাওয়ার হোসেনের বাসায় যান। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন তাঁরা।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, এই ঠাকুরগাঁও আমাদের সবার। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উন্নয়নমূলক কাজে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ফুল নিয়ে দেলাওয়ারের বাসায় ফয়সল আমিন।

অন্যদিকে, জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


ফুল নিয়ে দেলাওয়ারের বাড়িতে মির্জা ফয়সল আমিন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

নির্বাচনী মাঠে ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভোটের লড়াই শেষে এবার দেখা গেল সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর মির্জা ফয়সল আমিন শুক্রবার (৩০ অক্টোবর) দেলাওয়ার হোসেনের বাসায় যান। সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কথা বলেন তাঁরা।

এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন বলেন, এই ঠাকুরগাঁও আমাদের সবার। ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উন্নয়নমূলক কাজে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। পাশাপাশি কোনো ভুলত্রুটি হলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

ফুল নিয়ে দেলাওয়ারের বাসায় ফয়সল আমিন।

অন্যদিকে, জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই রাজনৈতিক নেতার এমন সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত