সংবাদ

বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত
ছবি : আল জাজিরা

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের (EUFOR) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ইতালীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি সিএইচ-৪৭ চিনুক (CH-47 Chinook) হেলিকপ্টার এই দুর্ঘটনার শিকার হয়।

এক বিজ্ঞপ্তিতে ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনায় আহত ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইইউফোরের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন ১১ জনের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ইতালি সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, হেলিকপ্টারে থাকা সব আরোহীই ইতালির নাগরিক ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারানো চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাসদস্য এবং অন্য দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তাদের প্রতি দেশটির প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে গভীর সহমর্মিতা জ্ঞাপন করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬


বসনিয়ায় ইইউ মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বসনিয়ায় ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষা মিশন ইইউফোরের (EUFOR) একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিয়মিত প্রশিক্ষণ চলাকালে ইতালীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি সিএইচ-৪৭ চিনুক (CH-47 Chinook) হেলিকপ্টার এই দুর্ঘটনার শিকার হয়।

এক বিজ্ঞপ্তিতে ইইউফোর জানায়, বসনিয়ার ব্রচকো অঞ্চলে প্রশিক্ষণ উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি দেশটির রাজধানী সারায়েভো থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। দুর্ঘটনায় আহত ১১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইইউফোরের তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন ১১ জনের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ইতালি সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, হেলিকপ্টারে থাকা সব আরোহীই ইতালির নাগরিক ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারানো চারজনের মধ্যে দুজন ইতালীয় সেনাসদস্য এবং অন্য দুজন রেড ক্রসের স্বেচ্ছাসেবক।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে তাদের প্রতি দেশটির প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে গভীর সহমর্মিতা জ্ঞাপন করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত