সংবাদ

হামে সিলেটে প্রথম মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

 হামে সিলেটে প্রথম মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা
ছবি : সংগৃহীত

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটে হামে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দুই দিন আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছিল। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৪৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।

পরিচালক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আজ সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিটটিতে রোগী ভর্তি শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২২ মে ২০২৬

হামে সিলেটে প্রথম মৃত্যু, হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটে হামে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে দুই দিন আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছিল। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ছয়জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৪৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।

পরিচালক আরও জানান, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। আজ সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিটটিতে রোগী ভর্তি শুরু হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত