বাগেরহাটের চিতলমারীতে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সেই সঙ্গে এলাকায় বিশুদ্ধ পানির সংকট থাকায় ডায়রিয়া ও হামসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে।
বৃহস্পতিবার (২১ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হামের উপসর্গ নিয়ে ৭ শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া তীব্র গরমে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে বিভিন্ন বিদ্যালয়ের ১২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শিক্ষার্থীদের এমন অসুস্থতায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মি রায় জানান, তীব্র গরম ও বিশুদ্ধ পানির অভাবের কারণেই এই রোগব্যাধি বাড়ছে। হামের উপসর্গ থাকা শিশুদের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে হাসপাতালে ভর্তি সব রোগীর চিকিৎসায় সর্বোচ্চ তদারকি ও সেবা নিশ্চিত করা হচ্ছে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন